, || - ||

ভূমি রক্ষার দাবীতে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীর মানব বন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্ধকৃত ভবন নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানব বন্ধন করেছেন ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী টেকনিক্যাল ইন্সটিটিউট প্রাঙ্গনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ আবু তৈয়ব সালাহ উদ্দিন বলেন, তার পিতা মোজাফ্ফল হোসেন পৈত্রিক সুত্রে প্রাপ্ত গৌরীপাড়া মৌজার ২৪৯ নং দাগের ৬৭ শতক জমির মধ্যে ৩৫ শতক জমি গত ২০০৯ সালে ১১মে ১৬১০৬ নং দলিল মুলে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউকে দান করে দেন। সেই জায়গার উপর ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট এর সরকারী ভবন বরাদ্ধ হলে, সেই ভবন নির্মাণে বাধা প্রদান করছে, তারই চাচা বারাইপাড়া গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তার দুই ছেলে আব্দুস ছালেক, তোহা সরকারসহ কতিপয় কুচক্রি মহল। এই কারনে তারা ইন্সটিটিউটের জায়গা রক্ষাসহ বরাদ্ধকৃত ভবন নির্মানে বাধা দেয়ার প্রতিবাদে এই মানব বন্ধন করছেন।
এদিকে আব্দুস ছালেক ও তোহা সরকার বলছেন গৌরীপাড়া মৌজার ২৪৯ নং দাগের ৬৭ শতক জমির মধ্যে সাড়ে ৩৩ শতক জমি মৃত দারাজ উদ্দিন সরকার গত ১৯৭৯ সালের ২৭ জানুয়ারী ৪৩৪ নং হেবা নামা দলিল মুলে, তাদের পিতা মোহাম্মদ আলী কাদের নেওয়াজকে হেবা করে দেন, সেই দলিল অনুযায়ী মোহাম্মদ আলী কাদের নেওয়াজ খাজনা-খারিজ ও মাঠ জরিপ করে নেন। কিন্তু ফুলবাড়ী টেকনিক্যাল এ্যান্ড বিএম ইন্সিটিটিউট এর অধ্যক্ষ আবু তৈয়ব সালাহউদ্দিন, নিজে ৩৫ শতক জমির দাবী করলেও, সে তাদের পিতা মোহাম্মদ আলী কাদের নেওয়াজের সাড়ে ৩৩ শতক জমিসহ পুরো ৬৭ শতক জমি একাই জবর দখল করে রেখেছেন। এ কারনে তাদের প্রাপ্ত সাড়ে ৩৩ শতক জমি ফিরে পাওয়ার জন্য তারা বিভিন্ন দপ্তরে বিচার প্রার্থনা করছেন।
জানাগেছে,ইন্সিটিটিউট এর জায়গা নিয়ে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যন্ড বিএম ইন্সিটিটিউট অধ্যক্ষ ও তার আপন চাচা তো ভাই আবু ছালেক ও তোহা সরকারের সাথে দির্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সমঝোতার জন্য উপজেলা প্রশাসন, পৌর পরিষদ ও স্থানীয় সংসদ সদস্যসহ কয়েক দফা বৈঠক হলেও, কোন সমঝোতা হয়নি, এই ঘটনায় উভয় পক্ষ একে-অপরের প্রতি দোষারোপ করছে। এদিকে ইন্সিটিটিউটের নামে নতুন ভবন বরাদ্ধ হলেও জায়গা নিয়ে বিরোধের কারনে সেই ভবন নির্মাণ শুরু করতে না পারায় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়েছেন ইন্সিটিটিউট কর্তৃপক্ষ।

Please follow and like us: