, || - ||

ভেড়ামারা জুনিয়াদহ সড়ক’র বেহাল দশা সংস্কারের দাবিতে মানববন্ধন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের চলাচলের একমাত্র রাস্তা ভেড়ামারা -জুনিয়াদহ সড়ক এ যেন মরণ ফাঁদ।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়ন এর পক্ষ থেকে বিজেএম ডিগ্রী কলেজ এর প্রফেসর জনাব মোঃ সাইফুজ্জামান ফিরোজ এর উদ্যোগে আজ সকাল ১১ ঘটিকার সময় ভেড়ামারা জুনিয়াদহ সড়ক এর দ্রুত সংস্কার ও চার দফা দাবিতে কুচিয়ামোড়া বাজার চার রাস্তার মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়ন এর সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষাবিদ, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার সহ সুশীল সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় চার দফা দাবি পেশ করা হয়।
(এক) অবিলম্বে ভেড়ামারা জুনিয়াদহ সড়ক সংস্কার করতে হবে।
(দুই) রায়টা বালিরঘাট বন্ধ করতে হবে।
(তিন) বিদ্যালয় চলাকালীন সব ধরনের ভারী যান চলাচল বন্ধ করতে হবে।
(চার) যানজট নিরসনে ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বি,জেএম ডিগ্রী কলেজে’র প্রফেসর জনাব মোঃ সাইফুজ্জামান ফিরোজ বি,জেএম ডিগ্রী কলেজে’র প্রফেসর জনাব মোঃ মিজানুর রহমান। ভেড়ামারা ডিগ্রী কলেজে’র লেকচারার জনাব মোঃ মাসুদ হাসান।
বক্তাগণ তাদের বক্তব্যে রাস্তার বেহাল দশার বিভিন্ন ক্ষতির দিকসমূহ জনগণের সামনে তুলে ধরেন এবং সর্বশেষে ঘোষণা দেওয়া হয় যে এই মানববন্ধনে দাবি আদায় না হলে এর থেকেও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে এবং তা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
Please follow and like us: