এন.এইচ.নাহিদ !! কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে আসিফ (১৪) নামে অপহৃত এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার সন্ধ্যায় প্রতিবেশী সামরের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
স্কুল ছাত্র ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কুতুব উদ্দীনের ছেলে।সে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ছিল।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা স্কুল ছাত্র আসিফের মৃতদেহ উদ্ধার করি।এ ব্যাপারে আরও তদন্ত চলছে।বিস্তারিত পরে জানানো হবে।
আসিফের বাবা গনমাধ্যমকে আরও জানান, আসিফকে গত রোববার প্রতিবেশী সামরের ছেলে মিশুক বেলা ১১.০০ টার দিকে ডেকে নিয়ে যায়।এবং তাকে দিয়ে দুইবার সিগারেট কিনতে পাঠায়।পরে বিকাল ৪.৩০ টার সময় তার মুঠোফোনে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।অন্যথায় তার ছেলে্কে মেরে ফেলার হুমকি প্রদান করে।পরে সে সামরের বাড়ি গিয়ে মিশুর খোজ করলে মিশুর ছোট ভাই তাকে বলে মিশু তার শশুড় বাড়ি গেছে।সেখানে সে আসিফকে না দেখতে পেয়ে মিশুর ছোট ভাইকে নাম্বারটি দেখালে সে জানাই সেটা তার ভাইয়ের নাম্বার।পরে সে বিষয়টি ভেড়ামারা থানা পুলিশকে জানাই।