মানুষ মানুষের জন্য”- শ্লোগান বুকে ধরে সমাজে অভাবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাব্যকথা পরিষদ ভেড়ামারা। করোনার প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়েছেন অনেক মানুষ। এর মধ্যে মধ্যম শ্রেণীর মানুষগুলো বেশী অসহায়। এমন শ্রেণীর মানুষরা কারো কাছে হাত পাততেও পারেনা। তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে তারা কোন ছবি ছাড়াই। সামান্য হলেও শুরু করতে পেরেছে বলে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন সমাজের বিত্তবানদের সবারই এগিয়ে আসা উচিত। সোমবার সকাল ৮টায় উক্ত কার্যক্রমে মেহমান হিসাবে থেকে সহযোগিতা করেন, বিশিষ্ট নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব দেলোয়ার হোসেন দুলাল ও অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আব্দুর রহমান। সর্বিক সহযোগিতার জন্য কবি মুহাম্মদ রফিকুল ইসলাম হেড মাস্টার , ছড়াকার ও কবি আতিয়ার রহমান শাইঁজী, গ্রাম বাংলার কবি মোঃ মুনীর উদ্দীন, প্রকৃতির কবি মোঃ সালামত হোসেন, রোমান্টিক কবি আলেয়া বেগম, ছন্দের কবি রোকসানা লিপি, বন্ধুবর হাবিবুর রহমান শাহজাহান, বন্ধুবর দেলবার হোসেন, কাতার প্রবাসী বন্ধূ নজরুল ইসলাম সহ কাব্যকথা পরিষদ ভেড়ামারা’র সম্মানিত সকল সদস্যকে ধন্যবাদ জানান সংগঠনটির সভাপতি কবি ডাক্তার মোহাঃ আসমান আলী।
, || - ||
ভেড়ামারায় অভাবীদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাব্যকথা পরিষদ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: