প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভেড়ামারা মহিলা সংস্থার উদ্দ্যোগে ভেড়ামারা কেন্দ্রীয় শহীদ মিনারে আজ আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ ও এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা মহিলা সংস্হার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্নার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া।
এ সময় উপস্হিত ছিলেন জাতীয় মহিলা সংস্হার নির্বাহী কমিটির সদস্য নিলুফা ইয়াসমিন ঝর্ণা, হাছিনা বানু, মহুয়াজামান, বি,আর,ডি বি,’র ডিপিও জহির উদ্দীন, দৈনিক মাটির পৃথিবি’র ভেড়ামারা প্রতিনিধি মাসুদ রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সি,এ, খন্দকার মাহমুদুল হক সাগর, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী হাবিল উদ্দীন , তথ্যআপা প্রকল্পের তানজিলা রহমান, মাহাবুবা ফেরদৌস,রোকসানা বেগম ও জাতীয় মহিলা সংস্হার প্রশিক্ষণার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্হার সমন্বয়কারী মোহাঃ আসমান আলী।