, || - ||

ভেড়ামারায় উদ্দীপনের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর উদ্দীপন শাখার পক্ষ থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে উদ্দীপন অফিসে এই শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। উদ্দীপন গোলাপনগর শাখার ব্যবস্থাপক কিশোর কুমার মজুমদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন।
উদ্দীপনের অ্যাকাউন্ট অফিসার মোঃ আখতার জামিল এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপনের আর.এম মোঃ আনোয়ার হোসেন ও আর.এফ.এম মোঃ সিরাজুল ইসলাম।
Please follow and like us: