কুষ্টিয়ার ভেড়ামারাতে কৃষি মন্ত্রানালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের পুষ্টি সহায়তার জন্য সল্প মেয়াদী ও মধ্য মেয়াদী সবজি বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মামুন। উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম জানান, খরিপ-২/২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্প ও দীর্ঘ মেয়াদী সবজি উৎপাদনের লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১২ রকমের শাক ও সবজির বীজ বিতরণ করা হয়। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ৩৩, মোকারিমপুরে ৩৪, বাহিরচরে ৩৪, চাদগ্রামে ৩৩জন, ধরমপুরে ৩৩ ও জুনিয়াদহ ইউনিয়নে ৩৩ জন সর্বমোট ২শত জন কৃষককে লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, মুলা ১০০ গ্রাম, শষা ৩ গ্রাম, লাউ ৩ গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, করলা ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ১০ গ্রাম এবং শিমের বীজ ৫০ গ্রাম করে সর্বমোট ৪৩৫ গ্রাম বীজ প্রদান করা হয়েছে।
Please follow and like us: