কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় সল্প সুদে ২৪ জন মহিলার মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের অফিস কক্ষে এই ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ বলাকা পারভীন স্বপ্না।
জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মোহাঃ আসমান আলী’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ এনামূল হক ও ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও খোলা কাগজ এর প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী।
Please follow and like us: