, || - ||

ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা’র ট্রেড প্রশিক্ষণার্থীদের নবীন বরন ও বিদায় অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয় মহিলা সংস্থা’র ট্রেড প্রশিক্ষণার্থীদের নবীন বরন ও বিদায় অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের যুদ্ম সাধারণ সম্পাদক বলাকা পারভীন স্বপ্না।
জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়কারী মোহাঃ আসমান আলীর সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও খোলা কাগজ’র প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, রোকসানা বেগম, শাহানারা বেগম ও আকবর আলী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উর্মি ও গীতা পাঠ করেন শ্রীমতি যশোদা রাণী। এসময় কবিতা আবৃত্তি করে শোনান আকবর হোসেন, আকলিমা, আফরোজা, সাথী আরা, উর্মি, আশা, রিমা, আফিয়া, রুনা লাইলা, খালেদা, সুমি, তানিয়া প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ৩০জন ট্রেড প্রশিক্ষণার্থীদের বরন ও ৩০ জনকে বিদায় জানানো হয়।
Please follow and like us: