, || - ||

ভেড়ামারায় ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

এন.এইচ.নাহিদ !!  আজ ১৪ই নভেম্বর।বিশ্ব ডায়াবেটিস দিবস।এই দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ডায়াবেটিস দিবস উপলক্ষে ভেড়ামারা ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয় দিনব্যাপি নানা কর্মসূচী।আজ বেলা ১১ টার সময় ভেড়ামারা ডায়াবেটিস সমিতি নিজস্ব কার্যালয় থেকে এক র্যালি বের হয় এবং শহর প্রদক্ষিন করে।পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি জনাব সোহেল মারুফের নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব সোহেল মারুফ। স্বাগত বকত্ব্য রাখে ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক অমরেন্দ্র নাথ কুমার।
এসময় আরো বক্তব্য রাখেন ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার উল আজিম।ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিউল আলম রাকিব।ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস.এম.আনসার আলী।সমিদির সহ-সভাপতি আ ফ ম নজিবুদৌলা খান।সমিতির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান।অধ্যক্ষ কামরুল ইসলাম মনা।মাহবুবুল আলম খান।মদন গোপাল আগরওয়ালা।পবন কুমার পন্ডিত প্রমুখ।

Please follow and like us: