, || - ||

ভেড়ামারায় ফেন্সিডিল ও মোটর সাইকেল উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ার জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া জিগাতলা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ ০১ টি মোটর সাইকেল উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।

 

জানা যায়,ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল এর নির্দেশনায় এসআই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই  অভিজান পরিচালনা করা হয়।এসময় ১০০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ ০১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের জানান,পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারি।

 

ইতিমধ্যে পালাতক মাদক কারবারির নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে।তাকে গ্র্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us: