ভেড়ামারা অফিস ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ সরকার ও ইউনিসেফের উদ্যোগে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনিশিয়া সিটু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল সহ ইউনিসেফের কর্মকর্তা বৃন্দরা।
Please follow and like us: