কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা লেদ এন্ড ওয়েল্ডিং ওয়ার্কসপ মালিক সমিতি’র সম্মেলন-২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উক্ত সম্মেলনে মোঃ আকরাম হোসেন শামীমকে সভাপতি ও মোঃ রাহাতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২বছর মেয়াদী ভেড়ামারা উপজেলা লেদ এন্ড ওয়েল্ডিং ওয়ার্কসপ মালিক সমিতি’র কমিটি গঠন করা হয়। কমিটির অনান্যরা হলেন, উপদেষ্টা আব্দুল আলিম, রকিবুল ইসলাম, মোঃ মজনু, সিনিয়র সহ-সভাপতি নোমান জহির রাজা, সহ-সভাপতি স্বপন আলী, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মাসুম ইসলাম, অর্থ সম্পাদক অসিত দা, সহ-অর্থ সম্পাদক আরব আলী, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক রাজিব আলী, প্রচার সম্পাদক মোঃ পিকলু, সহ-প্রচার সম্পাদক শামসুজ্জামান রিংকু, ক্রিড়া সম্পাদক মোঃ মিন্টু, ধর্মীয় সম্পাদক মোঃ আব্দুর রহিম। ভেড়ামারা কল্পনা ইঞ্জিয়ারিং ওয়ার্কসপের স্বত্তাধীকারী মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্ঝামান মিঠু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন বাবু, এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সাংবাদিক ওলি মাষ্টার প্রমূখ
, || - ||
ভেড়ামারায় লেদ এন্ড ওয়েল্ডিং ওয়ার্কসপ মালিক সমিতি’র সম্মেলন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: