, || - ||

ভেড়ামারায় সুবিধা বঞ্চিত গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ার ভেড়ামারায় মওলাহাবাসপুর যুব উন্নয়ন সংঘের বর্ষপূর্তী উপলক্ষে সুবিধা বঞ্চিত গ্রামবাসীদের ২জন রেজিষ্টার্ড চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ধারণ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। আজ সোমবার মওলাহাবাসপুর গ্রামে দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌরব কুমার কুন্ডু, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশিদ, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, মওলাহাবাসপুর যুব উন্নয়ন সংঘের সভাপতি মোঃ খালেকউজ্জামান, সাধারণ সম্পাদক রাজন মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম সজিব, ক্যাসিয়ার মনিরুল ইসলাম সবুজ, সদস্য জাহিদ, ইমন, লিমন, রকি, তুহিন, সাগর, রোহান প্রমূখ।

Please follow and like us: