, || - ||

ভেড়ামারায় ২৪ প্রহর ব্যাপী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
 বিশ্বমানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে কুষ্টিয়ার ভেড়ামারায় ২৪ প্রহর ব্যাপী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। ভেড়ামারা বিত্তিপাড়ায় শ্রী শ্রী বিত্তিপাড়া শিব মন্দির অঙ্গণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ৫দিন ব্যাপী  তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ০৫ ফাল্গুন থেকে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অন্তে মঙ্গলঘাট স্খাপন ও শুভ অধিবাস থেকে শুরু হয়ে ০৬, ০৭ ও ০৮ ফাল্গুন ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, ০৯ ফাল্গুন শ্রী শ্রী মহা প্রভুর ভোগ অন্তে প্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও মহন্ত বিদায় অনুষ্ঠিত হবে। গীতা পাঠ করেন, গীতা শাস্ত্রী শ্যামল চন্দ্র রায়। সেবায়েত শ্রী রাম চন্দ্র মহন্ত কুষ্টিয়া। এসময় উপস্খিত ছিলেন, যজ্ঞানুষ্ঠানের সভাপতি সরজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস ও মন্দির কমিটি’র সহ-সভাপতি রিপণ বিশ্বাস সহ শ্রী শ্রী বিত্তিপাড়া শিব মন্দিরের ভক্তবৃন্দ।
Please follow and like us: