, || - ||

ভেড়ামারা আলিম মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
কুষ্টিয়ার ভেড়ামারা আলিম মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, মাদ্রাসার দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পোশাক বিতরন, বৃত্তির টাকা প্রদান এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মোঃ এসকেন্দার আলী’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি আলহাজ¦ আব্দুল আলিম স্বপন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ। এসময় অত্র মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম ও আবু সাঈদ সহ মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: