, || - ||

ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন – মান্নান সভাপতি , বাবু সম্পাদক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোডাউন মোড়ে ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সভায় দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি হলেন মোঃ আমিরুল ইসলাম মান্নান, কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি।সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু,দৈনিক ভোরের কাগজ। সাংগঠনিক সম্পাদক শাহ্ জামাল,দৈনিক মানব জমিন পত্রিকা। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি- অধ্যাপক ফারুক হোসেন,দৈনিক আজকের সূত্রপাত। সহ সম্পাদক,এস.এম. আবু ওবাইদা আল-মাহাদী, দৈনিক খোলা কাগজ। কোষাধাক্ষ্য, জহিরুল কবীর নবীন, কুষ্টিয়ার মুখ পত্রিকা। প্রচার সম্পাদক,নোমান জহির রাজা,দৈনিক আজকের আলো। দপ্তর সম্পাদক, মোঃ জাহিদ হাসান, দৈনিক দেশের বাণী। নির্বাহী সদস্য,মোঃ আজিজুল হক,দৈনিক আল আমীন। জাকির হোসাইন,কুষ্টিয়ার মুখ পত্রিকা। মোঃ রেজাউর রহমান তনু ,দৈনিক খুলনাঞ্চল পত্রিকা । মাহমুদ্দোল্লাহ সোহেল, দৈনিক টিচার। মোঃ মিলন আলী,কুষ্টিয়ার মুখ পত্রিকা। সদস্য এন.এইচ.নাহিদ ,দৈনিক সংবাদ সারাদেশ। এসএম রওনক, গ্রামীন নিউজ ২৪ ডট কম। মোঃ উজ্জল হোসেন,দৈনিক স্বাধীনতা।

Please follow and like us: