, || - ||

ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমীর সংস্কারকৃত ভবনের শুভ উদ্বোধন কালে হাসানুল হক ইনু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
  মুজিব বাঙালীর সোনার খনি বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, মুজিব বাঙালী জাতীর চিরায়ত দর্শন-আর্দশ-নৈতিকতা-সংস্কৃতি ও সংগ্রামের সোনার খনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমীর সংস্কারকৃত ভবনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্-জালাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস.এম.আনসার আলী, জাসদ নেতা অসিত সিংহ রায়, বশির উদ্দিন বাচ্চু, আবু হেনা মোস্তফা কামাল মুকুল সহ শিল্পকলা একাডেমীর শিল্পীরা উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু আরো বলেন, মুজিব বর্ষে মুজিব নামের সোনার খনি খুঁড়ে মুজিব আদর্শকে বের করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উজ্জিবীত করতে হবে সেই আলোকে।
মুজিব বর্ষে মুজিবের আর্দশ জানতে হবে জাতীয় চেতনার জাতীয় পূর্র্ণজাগরণের জন্য। পরে তিনি ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও বঙ্গবন্ধু কর্নার এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
Please follow and like us: