, || - ||

ভেড়ামারা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দিলেন দলিল লেখক আনারুল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
 কুষ্টিয়ার ভেড়ামারা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দিলেন গোলাপনগর গ্রামের আবুল কাশেম এর পূত্র দলিল লেখক আনারুল ইসলাম (৪০)। ভেড়ামারা সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১১টায় পরানখালী গ্রামের মৃত ইয়াদ আলী’র পূত্র দলিল লেখক হাবিবুর রহমান (৩৮) সাব-রেজিস্ট্রারের এজলাস কক্ষে প্রকাশ্যে ধূমপান করলে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা তাকে ধূমপান করতে নিষেধ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দলিল লেখক আনারুল ইসলাম ও হাবিবুর রহমান সাব-রেজিস্ট্রার অফিস কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, রবিবার সকালে সিগারেট হাতে হাবিবুর অফিস কক্ষে প্রবেশ করলে আমরা তাকে সিগারেটটি বাহিরে ফেলে আসার জন্য অনুরোধ করি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে আমাদের অফিসের কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে দলিল লেখক হাবিবুর এর সহকর্মী আনারুল এসে আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে এই বিষয়টি আমরা মৌখিক ভাবে সাব-রেজিস্ট্রার জুবায়ের হোসেন স্যারকে জানিয়েছি। ভেড়ামারা সাব-রেজিস্ট্রার জুবায়ের হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে দলিল লেখক হাবিবুর ও আনারুল এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
Please follow and like us: