, || - ||

ভোলায় স্বাস্থ‍্যবিধি না মেনে মার্কেট ও ব‍্যবসা প্রতিষ্ঠানে মানুষের উপচে পড়া ভীড়, নিয়ন্ত্রণে বন্ধের গণবিজ্ঞপ্তি জারি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আগামীকাল ১৮ মে, ২০২০ তারিখ থেকে ভোলা সকল মার্কেট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের গণবিজ্ঞপ্তি জারি জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। আজ ১৭ মে ২০২০ তারিখে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, “পবিত্র মাহে রমাজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকার প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত ০৭ দিন মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড় এবং আগত ক্রেতা/বিক্রেতাগণের অধিকাংশেই সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি/শর্ত এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিধান নিশ্চিতকরণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।

 

অতএব, ভোলা জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধের স্বার্থ বিবেচনায় জেলার সচেতন মহল, সুধী সমাজ এবং জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনাপূর্বক আগামী ১৮ মে, ২০২০ তারিখ, সোমবার হতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলার সকল ধরণের মার্কেট, শপিংমল, দোকান-পাট/ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

 

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাচাঁবাজার, ঔষুধের দোকান ও অন্যান্য জরুরী পরিষেবা পূর্বের জারিকৃত নির্দেশনা অনুযায়ী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।”

Please follow and like us: