, || - ||

ভ্রুণহত্যা। রুমানা আক্তার রত্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী

ভ্রুণহত্যা

রুমানা আক্তার রত্না

আরবের সেই জাহেলি যুগ
আজও রয়েছে টিকে
হাজারো ভ্রুণের মৃত্যু হয়
নর্দমা আর খাদে।
সে দিন  পথে যেতে
ছোট্ট ভ্রুণের চিৎকার শুনে
মম হৃদয় উঠলো কেঁপে।
যেদিন তুমি ভুরু কুঁচকে
তাকালে পেটের দিকে
সেদিনি আমি বুঝেছি মা
এই পৃথীবি সুখের হবেনা।
তোমার পেটে কাটলো যখন
আমায় ছয় টুকরো করে
তোমার দিলে হলো না দয়া তখন
পাপের ফসল বলে।
আজকে আমার ছিন্ন দেহ
কুকুর বিড়াল টানে
কী দোষ আমার হায় বিধাতা
এই ধরণীর মাঝে!
নিজের পাপ ঢাকতে কেনো
আমাকে দিলো খাদে।
পাপ না করেও পাপি হলাম
এ দোষের দায় কার?
আবেগের সুখে মেতে ছিলো সে
বিবেকেরে দিয়ে মাটি
আজকে কেনো জগৎ জুড়ে
হতে চাই সে পূর্ণবতী!
Please follow and like us: