বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মংলা উপজেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে মোল্লাহাটের স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে দোয়া,মিলাদ মাহফিল এবং স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করা হয়। মংলা উপজেলা বিএনপি নেতা আবু হোসেন পনির এর সার্বিক সহযোগিতায় ও মংলা উপজেলা যুবদল নেতা মোল্যা রনির সার্বিক ব্যবস্থাপনায় অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু ভূঁইয়া, মংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ, পৌর যুবদল নেতা রতন মাহমুদ, মিঠাখালি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ নাসিম, সুন্দরবন ইউনিয়ন যুবদলের সেক্রেটারি নজরুল ইসলাম,চিলা ইউনিয়ন যুবদলনেতা নাজমুল, সোহেল মোল্লা,নজরুল সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা শোভন, ছাত্রদল নেতা মইন উদ্দিন জনি, মোশারফ হোসেন, মইনুদ্দিন হাওলাদার, হোসাইন,রায়হান, সিফাত শুভ, ইমন হাসান সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
, || - ||
মংলায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: