বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলা থানা ছাত্রদলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ সময় উপস্থিত ছিলেন মংলা থানা ছাত্রদল নেতা এফ এম হাসান, মোল্লা রনি, মোশারফ হোসেন,মোল্যা শোভন, আব্দুল্লাহ মোল্লা, নুহাস, হুসাইন, জিহাদ,আরিফ,পারভেজ প্রমুখ। বুধবার সন্ধ্যায় উপজেলার খানজাহান আলী বাজারে ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছাত্রদল নেতা এফ এম হাসান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে মংলা থানা ছাত্রদল যে ভূমিকা রেখেছিল দেশনেত্রীর মুক্তির আন্দোলনে মংলা থানা ছাত্রদল আরও কঠোর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় বক্তারা দীর্ঘ ১৮ বছর মংলা থানা ও পৌর ছাত্রদল কমিটি না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। এবং এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের হস্তক্ষেপ কামনা করেন।