মক্কায় গিয়ে নিজের পরিবারের মতো কুমিল্লার মুরাদনগরবাসীসহ সমগ্র বাংলাদেশের মীনুষের জন্য দোয়া করেছেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আইসানুল আলম সরকার কিশোর। মঙ্গলবার (৩০ জানুয়ারী) মুঠোফোনে তিনি নিজে এ বিষয়টি নিশ্চিত করেন।
হযরত শাহজালাল (রহঃ) বিমানবন্দর থেকে গত সোমবার দুপুরে তিনি ওমরা পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
মুরাদনগর উপজেলার যুবসমাজের আইকন, উদীয়মান তরুণ রাজনীতিবিদ, কর্মীবান্ধব নেতা,মুরাদনগরের আশার প্রদীপ, জনমানুষের নেতা,মুরাদনগর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর সাহেব।
পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন। সফরসঙ্গী হিসেবে সাথে আছেন, আমরা বাঙ্গরা বাজার থানার জনগণ সংগঠন এর উপদেষ্টা, শ্রীকাইল ইউনিয়নের তরুণ সুপরিচিত রাজনীতিবিদ, মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেবের অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, রোয়াচালা গ্রামের জনপ্রিয় মুখ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জনাব বাবুল হোসাইন বাবু ভাই।
উপজেলা চেয়ারম্যান ডক্টর কিশোর বলেছেন, আপনারা জানেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ত সময় পার করে আমি সৌদি আরব এসেছি পবিত্র ওমরা পালন করতে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছি। মক্কায় ওমরাহ পালন করেছি। যেভাবে আমি আমার নিজের পরিবারের জন্য দোয়া চাই, ঠিক সেইভাবে সেখানে আমি আমার উপজেলাসহ সমগ্র বাংলাদেশের মানুষের জন্য দোয়া চেয়েছি।
ওমরা হজ পালন শেষে সৌদি আরবে ৭ দিনের সফর শেষ করে তিনি আগামী ৫ ফ্রেব্রুয়ারী জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
Please follow and like us: