করোনা ভাইরাস নিয়ে যশোরের মণিরামপুরের মসজিদে শুক্রবার জুম্মার নামাজের খুতবায় পবিত্র কোরআন থেকে বাংলায় অনুবাদসহ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বলা হয় করোনা ভাইরাস এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না। তেমনি আক্রান্ত কোন ব্যক্তি করোনা মুক্ত এলাকায় প্রবেশ না করার পাশাপাশি অবাধে চলাচল করতে পারবেনা।
জানাযায়, মণিরামপুর পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবায় করোনা ভাইরাস নিয়ে বাংলায় অনুবাদসহ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মুফতি নিজাম উদ্দীন। অপর দিকে পৌর শহরের থানা মসজিদে জুম্মার নামাজের খুতবায় অনুরুপ আলোচনাসহ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মুফতি মফিজুর রহমান। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে অনুরুপ আলোচনার পাশাপাশি দোয়া অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
Please follow and like us: