, || - ||

মতলবকে চমকে দিলেন সিপাই কান্দি ফ্রেন্ড এসোসিয়েশনের সদস্য মুন্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি ফ্রেন্ড এসোসিয়েশন উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন ও সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপক্রম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ জানুয়ারী সকাল ১০ টায় সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকারিয়া। এসোসিয়েশনের সদস্য মোঃ শরীফ হোসেন বেপারীর উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য কবি খোরশেদ আলম বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি  একেএম গোলাম নবী খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ মাহফুজুররহমান সিপাই, বীর মুক্তি যোদ্ধা আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন বেপারী, সিপাই কান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি সালাউদ্দিন, এসোসিয়েশনের সদস্য মোজাম্মেল হক মুন্না ও তার মেয়ে,   আতাউর রহমান,   জুম্মান তারেক, কামাল হোসেন বেপারী প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তাফাজ্জল হোসেন তফু, সিপাই কান্দি বাইতুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল হান্নান, এসোসিয়েশনের সদস্য মোঃ মুন্না মিজির , মিনহাজুর রহমান টুটুল সিপাই, রাজন চন্দ্র দাস ও শাহাদাত হোসেন। আর ও  উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তি মোকলেছুর রহমান বেপারী,  রোশন আলী হাজরা, , সহ আরও গন্যমান্য ব্যাক্তি বর্গ, সিপাই কান্দি ফ্রেন্ড এসোসিয়েশনের সদস্য বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের  মাঝে কম্বল বিতরন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপক্রম বিতরণ করা হয়। এ ফ্রেন্ড এসোসিয়েশন সংগঠন মানবতার সেবায় এগিয়ে আসবেন বলে এসোসিয়েশনে সদস্য বৃন্দ জানান। এ দান অনুদান তাদের অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিপাই কান্দি বাইতুল  আকবর  শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আবুবকর ছিদ্দিক।

Please follow and like us: