, || - ||

মতলবে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনঃ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
মতলব উত্তর উপজেলার ১০০নং চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে রবিবারেরর এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে চরকারিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর ১১ প্রার্থীর মধ্যে পাশ করে ৭ জন। নির্বাচনে বিজয়ী প্রর্থীদের মধ্যে ৯৩ ভোট পেয়ে ১ম স্থান লাভকরে হাদিয়া রব রাইসা, ৮১ ভোট পেয়ে ২য় স্থান লাভকরে দেওয়ান হামিম, ৮০ ভোট পেয়ে ৩য় স্থান লাভ করে আফিদা হোসেন, ৭৮ ভোট পেয়ে ৪র্থ স্থান লাভ করে সুমাইয়া আক্তার, ৭১ ভোটপেয়ে ৫ম স্থান লাভ করে তাসফিয়া, ৪৩ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান লাভ করে তানহাজ এবং ৪২ ভোটপেয়ে ৭ম স্থান লাভ করে ঈসা আক্তার
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে শিক্ষার্থীরা। সকাল ৯ টা ধেকে একটানা ২ টা পর্যন্ত ভোটগ্রহন চলে।
এখানে ভোটার তালিকা আছে। আছে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী পোলিং অফিসার, আইনশৃংখলা বাহিনীসহ সবই ছিল।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে হাবিবুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আশরাফুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন তামিম, পোলিং অফিসারের দায়িত্বে ছিল আমরিন জাহান ইলা, জুলিয়া আক্তার, আতিফ খান, মাহমুদুল হাসান। নির্বাচন পর্যবেক্ষন করেন স্কুলের শিক্ষকবৃন্দ।
Please follow and like us: