চাঁদপুর মতলব দক্ষিণে তদন্ত ওসি হিসেবে মফিজুল ইসলামের যোগদান
মতলব দক্ষিণ থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছেন মোঃ মফিজুল ইসলাম খান। তিনি গত ৭ জানুয়ারি নতুন কর্মস্থলে এসে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
সংসার জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
মতলব দক্ষিণে যোগদানের আগে তিনি পুলিশ হাসপাতাল চাঁদপুরে ইনচার্জ হিসেবে দুই বছর কর্মরত ছিলেন।
মতলব দক্ষিণ থানায় যোগদান কালে তিনি মতলববাসীর সহযোগিতা ও দোয়া চেয়েছেন।