, || - ||

মদনটাকের দুটি ছানার জন্ম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও দুটি বাচ্চার জন্ম দিয়েছে মাহবিপন্ন মদনটাক। এর আগে গত বছর ২টি বাচ্চার জন্ম হয়েছিল। সম্প্রতি বাচ্চাগুলো ডিম ফোটে বের হয়ে আসে। পার্ক কর্তৃপক্ষ বলছে- এগুলো অনুকূল পরিবেশ পেলে বেঁচে থাকবে।

রোববার পার্কের ভেতর মদনটাকের শেডে গিয়ে দেখা যায়, মা মদনটাক বাচ্চাগুলোর পাশে দাঁড়িয়ে আছে। সদ্যজাত বাচ্চাগুলো নাড়াচড়া করতে পারলেও এরা চলাচল বা উড়তে পাড়ে না। পাশে অন্যান্য মদনটাকগুলো দাড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর মা মদনটাক বাচ্চার শরীরে ঠোক বোলিয়ে দিচ্ছে। খাবার তুলে দিচ্ছে বাচ্চাগুলোকে।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, সম্প্রতি বাচ্চাগুলোর জন্ম হয়। এগুলো এখনও পরিণত নয়। খুব সর্তকর্তার সাথে এদের পর্যবেক্ষণ করা হচ্ছে। বিপন্ন এই পাখিগুলো এমন বদ্ধ পরিবেশে জন্ম হওয়ার অর্থ হলো প্রকৃতিতে এদের আবারও ফিরিয়ে দেওয়া সম্ভব। পাখিগুলোর স্বভাব সম্পর্কে তিনি বলেন, এগুলো সাধারনত একা চলতে পছন্দ করে। একা একা শিকার করে। মাছ এদের প্রিয় খাদ্য। পার্কে এদের প্রতিদিন নিয়মিত মাছ খেতে দেওয়া হয়। সাফরি পার্কের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, বাচ্চাগুলো জন্ম হওয়ায় আমরা আশান্বিত। এভাবে বাচ্চার জন্ম হতে থাকলে আমরা প্রকৃতিতে এদের অবমুক্ত করবো।

Please follow and like us: