মনন সাহিত্য সংগঠনের ৮৪ তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন হয়েছে শুক্রবার (০৬ মার্চ) বিকেলে। বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান আরজু।
কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক ও মনন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ রাজিবুজ্জামান রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক স্টাফ জনাব এস. এম সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক শ্রী তপন কুমার দেব। সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। স্বরচিত কবিতা পাঠ করেন- এম আর টি আরজু, এস এম সোলায়মান, ফরমান আলী বাবু, আব্দুল হালিম, ইমরান হাসান ও এম আর জামান। আরও উপস্থিত ছিলেন- মোঃ শাহ আলম, মোঃ গোলাম রব্বানি উজ্জ্বল, মোঃ কপিল খাঁন ও মনন সাহিত্য সংগঠনের সহ-সভাপতি মোঃ এনামুল হক ও নির্বাহী সদস্য সাদিক মুহম্মদ রাকিন ।
স্বরচিত পাঠ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন এবং মনন সাহিত্য সংগঠনের গৌরবাজ্জ্বল সাফল্য কামনা করেন।