, || - ||

মনে জাগে ভালোবাসা: আদিল মাহমুদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

“মনে জাগে ভালোবাসা”

 

অনুরাগে পড়িয়া বন্ধু, হইলাম আজ সর্বস্বান্ত,

 

ক্ষনো কালেও বুঝিতে পারি নাই, তুমি অশান্ত!

 

তুমি আমায় বলিয়াছিলে, ভালোবাসার কথা,

 

আপনের কথায় বিশ্বাস করিয়া, পাইলাম ব্যথা।

 

প্রতারণা কাকে বলে, বুঝি নাই অন্তরে কখনো,

 

পাপ কি জিনিস, ছিলো না কখনো আমার মনো।

 

ছিলাম আমি অসহায়, সম্বল ছিলে শুধু তুমি,

 

এখন তুমি নাই কি হবে প্রিয়া, জানে অন্তর্যামী।

 

একলা বসিয়া আছি নিরালায়, আমি হতভাগা,

 

দিনকুলে সবই ছিলো, আপাতত এই গাত্র অভাগা।

 

নিশাত হইলে মনে পড়ে, তোমার সব করুনা,

 

কি দোষ করিয়াছি, আমি বন্ধু আজো জানিনা!

 

মানুষ মাত্রই ভুল করে থাকে, আমি নই ইশ্বর,

 

প্রীতির দাবি রহিলো বলো মোরে, নয় হইবো নশ্বর।

 

মানবজাতি সেরা সৃষ্টি অধিকার সবার আছে,

 

আমিও মনুজের অংশ, তাই ভয় আমার পিছে।

 

প্রাণ থাকিতে শেষ বার বলো, থাকিবে কি পাশে?

 

তোমার কিছু কথা না বলা, ফেলিবে মোরে নাশে,

 

আমি সখি নিষ্পাপ, ভুল বুঝেছো অযথা আমারে,

 

একবার অন্তত তুমি কাঁদিবে, আমার মরার পরে।

 

জানি ভুল করে ভুলিয়াছো, যে কোন ভাবে আমায়,

 

মুক্তি মনে দিলাম, স্রষ্টা যেনো থাকে তোমার সহায়।

 

লেখক: মোঃ আদিল মাহমুদ।

Please follow and like us: