, || - ||

মনোনয়ন পত্র জমা দিতে এসে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন ড. আনোয়ার খাঁন!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর মনোনয়ন পত্র জমা দিতে এসে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় শিক্ত হলেন লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁন। এ সময় সড়কের দুই পাশের সাধারণ জনতা তাকে হাত নেড়ে অভিবাদন জানান। একই সাথে ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পতিমধ্যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী মোটর শোভা যাত্রা নিয়ে তার সাথে যুক্ত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ঢাকা থেকে রামগঞ্জে আসার সময় উপজেলার কাটাখালি এলাকায় ফুলেল সংবর্ধণা দেয়া হয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনকে।
এসময় ড. আনোয়ার হোসেন খাঁন বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আমার উপর আস্থা রেখেছেন। আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। জননেত্রী শেখহাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। আমি এলাকায় অনেক আগে থেকেই সমাজ সেবায় নিয়োজিত ছিলাম। আগামীতে বৃহৎ পরিসরে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচনে বিজয়ী হয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। এলাকাবাসী সঙ্গে নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আশাবাদী।এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের শতশত মোটরসাইকেল ও বাদ্যযন্ত্রের গাড়ী বহরের শোভা যাত্রার মাধ্যমে রামগঞ্জ পৌর শহরের উপর দিয়ে কয়েকটি ইউনিয়নের ভোটারদের সাথে দেখা করতে যান।

Please follow and like us: