শনিবার , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

সুনামগঞ্জ শহরের তেঘরিয়া মড়লহাটি যুব সমাজের আয়োজনে সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত টানা তিন বারের নির্বাচিত চেয়ারম্যান, মরমী কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান মমিনুল মউজদীন স্মরণে মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগ সিজন-৩ এর ফাইনাল খেলায় লামিয়া এফসি কে ১-০ গোলে পরাজিত করে আলভী এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার ৮ মে বিকাল ৪ টায় সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া বিবির মোকাম সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় মোট চার টি টীম অংশগ্রহণ করে। টীম গুলো হলো সিয়াম এফসি,আইয়ূব এফসি,লামিয়া এফসি ও আলভী এফসি। খেলা পরিচালনা করেন রুকন মিয়া, রেজা ও রুহিত।

 ফুটবল লীগের আয়োজন করেন মোহাম্মদ আম্মার হোসেন,তানজিব হাসান সজীব ও আরমানুল ইসলাম বাপ্পী।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুল মউজদীন এর অনূজ প্রতীম দেওয়ান গনিউল সালাদীন।  বিশিষ্ট মুরব্বি ছমর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা কালেক্টরেটের নাজির ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রেজয়ানূল হক রাজা, বিশিষ্ট ক্রীড়াবিদ জুনেল আহমদ রাজরান, মোহাম্মদ আম্মার হোসেন, পলক মিয়া, আব্দুল বাছিত, জেনু মিয়া, রেজাউল হোসেন, রানা, সৌরভ, তাজু প্রমুখ। পরে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার প্রদান করেন।

Please follow and like us: