বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহের ত্রিশা‌লে কৃষকদের মা‌ঝে ধানবীজ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

এনামুল হক-
ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে ব্র‌্যাক মাই‌ক্রোফাইন‌্যান্স (দ‌া‌বি) কর্মসূচীর উ‌দ্যো‌গে ত্রিশাল অঞ্চ‌লের প্রা‌ন্তিক কৃষকদের মা‌ঝে বিনা মূ‌ল্যে আমন ধানবীজ বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৯ মে) বিকা‌লে ‌বৈলর ব্র‌্যাক অ‌ফি‌সের হল রুমে ব্র‌্যাক মাই‌ক্রোফাইন‌্যান্স (দ‌া‌বি) কর্মসূচীর উ‌দ্যো‌গে ত্রিশাল অঞ্চ‌লের প্রা‌ন্তিক কৃষকদের মা‌ঝে বিনা মূ‌ল্যে আমন ধানবীজ বিতরণ করা হয়।

এল‌ক্ষ্যে আলোচনা সভায় বক্তব‌্য রা‌খেন, ব্র‌্যাক ত্রিশাল অঞ্চ‌লের সি‌নিয়র রি‌জিউনাল ম‌্যা‌নেজার মো. ছাদেক হো‌সেন, ব্র‌্যাক বৈলর শাখার সি‌নিয়র ব্রাঞ্চ ম‌্যা‌নেজার মো. মাসুদ রানা, সহকারী শাখা ব‌্যবস্থাপক নূপুর আক্তার, ‌বি‌ডিইউ মো আসাদুজ্জামান, কৃষি অ‌ফিসার দে‌লোয়ার হো‌সেন, এ‌ক্সে‌টেনশস অ‌ফিসার মো. ইয়া‌সিন, ব্র‌্যাক ত্রিশাল শাখার ত্রিশাল রি‌জিউনের আর‌সি লিড জেনা‌রেশন মো. শাহজাহান চৌধুরী প্রমূখ। এছাড়াও  ব্র‌্যাকের অন‌্যান‌্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপ‌স্থিত ছি‌লেন।

আ‌লোচনা অনুষ্ঠান শে‌ষে ত্রিশাল অঞ্চ‌লের প্রা‌ন্তিক কৃষকদের মা‌ঝে আমন ধানবীজ বিতরণ করা হয়।

Please follow and like us: