, || - ||

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজ‌কে প‌রিচ্ছন্নতার নবরূপ এ‌নে দি‌চ্ছে প‌রি‌বেশ ক্লাব ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ময়মন‌সিং‌হের ঐ‌তিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ‌কে প‌রিচ্ছন্নতার নবরূপ এ‌নে দি‌চ্ছে প‌রি‌বেশ অধিদপ্তরের সহ‌যোগীতায় গ‌ড়ে উঠা সংগঠন “প‌রি‌বেশ ক্লাব” । ইসলা‌মের ই‌তিহাস ও সংস্কৃ‌তি বিভা‌গের উ‌দ্যো‌গে সংগঠন‌টির প্রথম কর্ম‌দিবস ছিল ৪ টা ফেব্রুয়ারি মঙ্গলবার ।

এ ‌দিন সকা‌লে শিক্ষার্থী‌দের অংশ গ্রহ‌ণে উৎসা‌হের কেন্দ্র বিন্দু‌তে ছি‌লেন আনন্দ মোহন ক‌লেজের প‌রি‌বেশ ক্লা‌বের স্বপ্নদ্রষ্টা ইসলা‌মের ই‌তিহাস ও সংস্কৃ‌তি বিভা‌গের বিভাগীয় প্রধান মুহাম্মদ ফখরুল ইসলাম । উপ‌স্থিত ছি‌লেন বিভাগ‌টির সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক তালুকদার এবং প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের অ‌তি‌রিক্ত প‌রিচালক আল মাহমুদ ছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানীত শিক্ষক মন্ডলী।

”মুজিব বর্ষের অঙ্গীকার আমার ক্যাম্পাস হবে পরিষ্কার” এ শ্লোগান কে বুকে লালন করে শিক্ষার্থীরা সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করে পরিচ্ছন্নতা অভিযানে । কলেজ ক্যাম্পাসের নতুন ভবনকে পরিচ্ছন্নতার নবরূপ দান করে শিক্ষার্থীরা। হাতে গ্লাবস ও মুখে মাস্ক পরা অবস্থায় শিক্ষার্থীদের হাতে এ সময় শোভা পাচ্ছিল ঝাড়ু,ঝুড়ি না হয় বেল্চা।

শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের নিমিত্তে পরিবেশ ক্লাবের স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ সময় বলেন পরিবেশ ক্লাব যে মূল-মন্ত্র নিয়ে কাজ শুরু করেছে তা সফল হওয়ার মধ্য দিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেয়া সম্ভব । তিনি আরো বলেন শুধু আনন্দ মোহন কলেজের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান সীমাবদ্ধ রাখলে চলবে না,পরিচ্ছন্নতার এ বার্তা সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দিতে হবে

Please follow and like us: