শহরের বিডিআর হাট মাঠে অনুষ্ঠিত স্থানীয় রজনী গন্ধা যুব সংঘের আয়োজনে মরহুম আজাহার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে খেলা শেষে সন্ধ্যায় পুরুস্কার বিতরন করা হয়। ফাইনাল খেলাটি শহরের রেলওয়ে সেবক সংঘ ও সোনালী ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। সোনালী ক্লাব (ট্রাইবেকারে) ৪-১ গোলে রেলওয়ে সেবক সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির’র সহ সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্না মটরস-এর স্বত্তাধিকারী সিফাত হোসেন মুন্না।
বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা আলী হাসান নয়ন, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক বুলবুল আহমেদ, জেলা ট্রাক ও ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি পুনিল চন্দ্র, রজনী গন্ধা যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম বাবু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হামিদুল ইসলাম পাপ্পু। পরে অতিথিবৃন্দ খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরন করেন। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত ১নভেম্বর’১৯ আনুষ্ঠানিকভাবে ওই টুর্নামেন্ট-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট’এ মোট ৮টি দল অংশ গ্রহন করে।