, || - ||

মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সাজু পলক জাহিদ প্যানেলের বিপুল ভোটে জয়লাভ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়া আনন্দ উল্লাস এর মাধ্যমে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল দশটায় মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট -৩ (রামপাল মংলা) সংসদীয় আসনে বিএনপি’র নির্বাচন মনিটরিং টিম প্রধান কামরুল ইসলাম গোরা।

এই ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র পূর্বে কয়েকবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে জেলা বিএনপি’র উদ্যোগে উভয় পক্ষের উপস্থিতিতে বিবাদ-মিমাংসা করা হয়। সম্মেলনে ৪৫৯ জন কাউন্সিলর এর মধ্যে ৪৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যেকটি পদে ৪ জন করে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে সাজু শামীম জাহিদ পুণ্য প্যানেল জয়ী হয়।

ফলাফলে সাজারুল ইসলাম সাজু ৩১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট হুমায়ুন কবির ১০৮ ভোট। শামীম হাসান পলক ২৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল হালিম হাওলাদার তার প্রাপ্ত ভোট ১০৮। জাহিদুল ইসলাম ৩০৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাইয়ুম হাওলাদার তার প্রাপ্ত ভোট ১০৭।

Please follow and like us: