বাগেরহাট রামপাল মল্লিকের বেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মল্লিকের বেড় বেতকাটা সার্বজনীন পূজা মন্দিরের সামনে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান তারা।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, যারা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে হামলা মামলার শিকার হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে। বছরের পর বছর ঘর ছাড়া থেকেছে। তাদেরকে বাদ দিয়ে ৫ই আগস্টের পর বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী সুবিধাবাদীদের দিয়ে মল্লিকের বেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করা হয়েছে।
ইউনিয়নের নেতাকর্মীরা আরো বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি ঘোষণা করার কথা থাকলেও অজ্ঞাত কারণে রাত বারোটায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করা হোক। ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় ত্যাগীদের সমন্বয়ে মল্লিকের বেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, আলামিন সেখ, রাজু শেখ, মুর্শিদ মোল্লা, কামরুল মোল্লা, আলী ইসলাম হাওলাদার, মাসুদ হাওলাদার, হাফিজুর হাওলাদার, সোহাগ শেখ, জুয়েল মন্ডল, লিংকন মন্ডল, নাঈম হাওলাদার, হৃদয় হাওলাদার, ওহিদ খান, মিরাজুল শেখসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।