ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী বাজারে শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজ সেবক আতাউর রহমান খান, কাশিপুর নেছারিয়া দাখিল মাদরাসা সুপার শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, বটতলী ইউনিয়ন নিকাহ্ রেজিস্ট্রার গোলাম মোস্তফা, বটতলী জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ কায়কোবাদ, বটতলী উচ্চ বিদ্যালয় শিক্ষক মাওলানা সফিকুর রহমান, লক্ষীপুর মোল্লা বাড়ী জামে মসজিদ খতিব মাওলানা ছালেহ আহম্মেদ, সমাজ সেবক আবু জাফর কোম্পানি, কাশিপুর নূরে মদিনা মাদরাসা শিক্ষক মাওলানা শাহ আলম, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, বটতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ). যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। রাসূল (সা.) নিয়ে কটূক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আমরা জানি, বিজেপি সরকার ইসলাম বিদ্বেষকে পুঁজি করে তার ক্ষমতা ধরে রাখতে চায়। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলে দিতে চাই কটূক্তিকারী দুই নেতাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া বক্তারা রাষ্ট্রিয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান।
, || - ||
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাঙ্গলকোটের বটতলীতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: