ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র তৈরি ও প্রদর্শনীর প্রতিবাদে কেশবপুর কওমী উলামা পরিষদের আয়োজনে সোমবার বিকালে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইকরী কাঁচাবাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পাইকরী কাঁচাবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেশবপুর কওমী উলামা পরিষদের সভাপতি মাওঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, অধ্যাপক মুক্তার আলী, মাওঃ আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, কওমী উলামা পরিষদের সহ-সভাপতি মাওঃ আব্দুস সাত্তার, মুফতি মুহিবুল্লাহ, সহ- সম্পাদক মাওঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মাসুদুর রহমান, মাওঃ আবু ইউসুফ জামিল, মাওঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ আলীমুদ্দিন, উপদেস্টা মুহাদ্দিস জালালুদ্দীন, মাওঃ হাসান ফারুক, মাওঃ আব্দুল জলিল, মোশারফ হোসেন, তাবলিক বিষয়ক সম্পাদক মাওঃ আবু মুসা সালিম, সদস্য নূর হুসাইন প্রমুখ
, || - ||
মহানবীর ব্যঙ্গচিত্র তৈরি ও প্রদর্শনীর প্রতিবাদে কেশবপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: