আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল দিন। ৫০ বছর আগে বাঙালিরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
১৬ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশনে বীর শহীদদের স্মরনে নির্মিত স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যােগে সকাল ৭.৪৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ, সহ- সভাপতি রাহুল কুমার, জাহিদ হাসান জয়, যুগ্ন সাধারন সম্পাদক রোমানা সুলতানা সাথী, প্রচার সম্পাদক শাহাদত সিরাজি, সহ-সম্পাদক চাঁন মিয়া, সদস্য লাইকুর আলাদীন, সিরাজগঞ্জ ল’ কলেজ শাখার সভাপতি সালাহউদ্দিন সালাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন জুয়েল প্রমুখ।
, || - ||
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: