, || - ||

মহান মে দিবসে সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন বনবাড়ীয়া শাখা’র আলোচনা সভা অনু‌ষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগ‌ঞ্জে মহান মে দিবস পালন করেছে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন বনবাড়ীয়া শাখা।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৭ টার দিকে
কালিয়া হরিপুর বনবাড়ীয়া শাখার মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি মটর শ্রমিক ইউনিয়ন বনবাড়ীয়া শাখার সভাপতি এস এম ফরহাদুজ্জামানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলী ইমাম। এসময় মহান মে দিবস উপলক্ষে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ উত্তরণ মহিলা কলেজের প্রফেসার নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. হাসান আলী, এছাড়াও সংগঠনটির সদস্য মো. নজরুল ইসলাম, মো. হাসমত আলী মো. আবু হাশেম, মো. আব্দুল কুদ্দুস মো. জালাল উদ্দিন, মো. খোকন মো. জহুরুল ইসলাম মো. বিপুলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Please follow and like us: