, || - ||

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা’র আলোচনা সভা ও ইফতার বিতারণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা’র” উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা, ছড়া কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া ও ইফতার বিতারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিনব্যাপী মাছুমপুর ১ নং ওয়ার্ড আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় এই প্রতিযোগিতা ও ইফতার বিতারণ করা হয়।

অনুষ্ঠান‌টি আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিসেস লুৎফুন্নেছার , সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশাদ আলোচনা করেন সংগঠন‌টির সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এ্যানা।

এসময় অনুষ্ঠা‌নে স্বাধীনতা দিবস উপলক্ষে আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা মীর মোঃ শ‌ফিউল আলম, সুলতানা জা‌কিয়া পারভীন, তাস‌লিমা বেগম নিপা, সংগঠনটির ম্যানেজার আব্দুস সবুর শেখ, অ্যাকাউন্টস ম‌্যান সো‌হেল রানা। অনুষ্ঠান শেষে ২শত শিক্ষার্থী‌দের মাঝে ইফতার উপহার দেওয়া হয়।

Please follow and like us: