জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উপলক্ষে ছাগলনাইয়ার মহামায়া গণ পাঠাগারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় করোনা ভাইরাস সচেতনতায় মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজনও করে পাঠাগার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ হোসেন চৌধুরী বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, চাদঁগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাস্টার আবুল কালাম , ফেনী জেলা জাসদের সহ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ৪ নং ওয়ার্ড মেম্বার নুরুল করিম চৌধুরী সবুজ ,ছাগলনাইয়া উপজেলা জাসদের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন। এসময় পাঠাগারের সদস্যবৃন্দ প গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: