, || - ||

মহিলা লীগ সদস্যদের মাঝে নির্বাচনী পরিচয়পত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

নাজিম হাসান,রাজশাহীপ্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এমপি এনামুল হকের পক্ষ থেকে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্র ভিত্তিক মহিলা লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মহিলা লীগের ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের মাঝে নির্বাচনী পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ধামিনকৌড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মীরা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার। শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমরেশ কুমার, আ’লীগ নেতা আব্দুল মজিদ, বয়েন উদ্দীন, বাসুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক, মাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রউফ, ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ প্রমুখ। এ সময় ইউনিয়ন ইউনিয়ন আ’লীগ, মহিলা লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অপর দিকে,উপজেলার গনিপুর ইউনিয়নের মহিলা লীগের ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের মাঝে নির্বাচনী পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে ইউনিয়নের লাউপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার। উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্য্যান আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, আ’লীগ নেতা জাহেদুর রহিম মিঠু, তোফাজ্জল হোসেন তোফা, ফরিদুল ইসলাম ফরিদ, রহিদুল ইসলাম, মতিউর রহমান, সাহাদত হোসেন, ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষকলীগ নেতা আবুল কাসেম, ইউসুফ আলী প্রমুখ। এ সময় ইউনিয়ন মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: