আঁঠারমাইলের মাগুরাঘোনা ইউনিয়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ মোঃ আব্দুল আলিম। সভায় বক্তব্য রাখেন বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাত আলী, উত্তর আরশনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বিলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রকল্প কর্মী কমিউনিটি প্রমোটর রোকেয়া ও ইনজামুল হক প্রমুখ। এছাড়া ইউপি সদস্যবৃন্দ, জিওবি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, উপসহাকারী কর্মকর্তা, এনজিও ও সিএসও প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিস্তাতির আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও ইউনিয়ন ফ্যাসিলিটেটর আব্দুল রহমান শাহীন। সভায় বাল্য বিবাহ রোধে গুরুত্ব আরোপ করা হয়।
, || - ||
মাগুরাঘোনায় দি হাঙ্গার প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: