১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম শেখ ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদের কার্যালয়ে ইউপি সদস্যদের গোপন ভোটের মাধ্যমে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন।
জানা যায়,গত ২৭/০৩/২০২১ইং তারিখে ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেনের আকস্মিক মূত্যুকে চেয়ারম্যান পদ শুন্য হয়। স্থানীয় সরকার( ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯এর ৩৩ধারা মতে ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আব্দুল আলীম শেখ গত ২৮/০৩/২০২১ইং তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। কিন্তু কতিপয় ইউপি সদস্য তাকে অপসরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করলে তিনি গত ১১/০৪/২১ইং তারিখে তার কার্যালয়ে গোপন ভোটের আয়োজন করেন। ভোটে মোঃ আব্দুল আলিম ০৭ভোট পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মাহাবুর রহমান গাজী পান ৩ভোট।
, || - ||
মাগুরাঘোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: