মাগুরাঘোনা ইউনিয়ন আ’লীগের সভাপতি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী চৌধুরী হামিদুর রহমানের নেতৃত্বে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে শোক দিবসের র্যালীটি আঁঠারমাইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন এসএম সাহেবালী, আমজাদ হোসনে, কওসার আলী শেখ, রেজাউল করিম, আব্দুস সবুর, জালাল উদ্দীন, শহরালী, মিজানুর রহমান, কামরুজ্জামান চঞ্চল, আব্দুল্লাহ শেখ প্রমুখ।
Please follow and like us: