খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাতে মাটিরাঙ্গাতে জাতীয় ভিটামিন এ প্লাস
ক্যাম্পেইন ২০২০ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত হয়েছে।আগামী ৪ অক্টোবর থেকে ১৭
অক্টোবর পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন ১টি পৌরসভাতে জাতীয় ভিটামিন
‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। প্রায় ২৩হাজার শিশুকে ভিটামিন এ
খাওয়ানো হবে।
বৃহস্প্রতিবার(২৪সেপ্টেম্বর)সকা
স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয়
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা আক্তার
ববি। সঞ্চালনা করেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল
অফিসার ডা:মো:শরিফুল ইসলাম।
অন্যদের মধ্যে মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত মো:শাহানুর আলম,মাটিরাঙ্গা
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:মনিরুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার
খাগড়াছড়ি জেলা কর্মকর্তা ডা:উৎপল চাকমা,মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের
আবাসিক মেডিকেল অফিসার ডাঃআনোয়ার পাশা,মাটিরাঙ্গা উপজেলা পরিবার
পরিকল্পনা সহকারি কর্মকর্তা রানী চাকমা,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের
সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
মো:মুজিবুর রহমান ভূইঁয়া,মাটিরাঙ্গা উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক
মো:মিজানুর রহমান,মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হাফেজ হাজী
মো:হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা:খায়রুল আলম বলেন, মাটিরাঙ্গা উপজেলায় এবারে প্রায় ৬ থেকে ১১
মাস বয়সী ২৫৫০জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯
মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল ২০,২৫৮জন সহ মোট
উপজেলায় প্রায় ২৩হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।শিশুর বয়স ৬ মাস
পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর
পরামর্শ দেন তিনি।
প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি
বলেন, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৬মাস থেকে ৫৯মাস
বয়সের সকল শিশুকে ভিটামিন এ খাওয়াতে হবে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে
ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মেডিকেল মাস্ক ব্যবহার
করতে হবে। কেন্দ্রে অবস্থানকালে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীগণ ঘন
সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে শিশুদের ভিটামিন এ খাওয়ানোর পরার্মশ দেন।
অনুষ্টানে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মী,সাংবাদিক, সুশীল সমাজের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
, || - ||
মাটিরাঙ্গাতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: