, || - ||

মাঠে কচি চারার ডগায় মুক্তোর মতো শিশিরবিন্দু, প্রকৃতিতে শীতের আমেজ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

প্রকৃতির নিয়ম মেনে ঋতুচক্রে এখন হেমন্তের রাজত্ব। আর এই হেমন্তের হাত ধরেই বাংলার প্রকৃতিতে চুপিচুপি পা রাখছে শীত। ভোরের প্রথম আলো ফুটতেই ফসলের মাঠজুড়ে চোখ জুড়ানো এক দৃশ্য দেখা যাচ্ছে। মাঠের নতুন বীজের প্রস্ফুটিত কচি চারার সবুজ পাতায় আর ঘাসের ডগায় মুক্তোর মতো জ্বলজ্বল করছে শুভ্র শিশিরকণা।
গাছপালার পাতা আর মাকড়সার জালে জমে থাকা এই শিশিরবিন্দুগুলো সকালের মৃদু সোনালী রোদ লেগে মুক্তোর দানার মতো চকচক করে উঠছে। সেই সাথে ভোরের হালকা কুয়াশার চাদর আর মৃদু শীতল হাওয়া পুরো প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে এক স্নিগ্ধ শান্ততা। গ্রামীণ মেঠোপথ দিয়ে হাঁটার সময় ভোরের এই কোমল ঠান্ডা আমেজ এবং শিশিরভেজা কচি ফসলের সুবাস পথচারীদের মনকে জুড়িয়ে দিচ্ছে।
ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার স্নিগ্ধতার মাখামাখিতে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে রামগঞ্জ উপজেলাতে। ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে দেখা গেছে। কুয়াশার ছাদরে ঢেকে গেছে গ্রামাঞ্চলের পর্যন্ত বিস্তীর্ণ এলাকা।
শীতের এই আগাম বার্তা পেয়ে কৃষকদের মাঝে যেমন নতুন চারা ও ফসল সুরক্ষার ব্যস্ততা দেখা দিয়েছে, তেমনি গ্রামাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেজুর গাছ প্রস্তুত করার ধুম। ভোরের এই মিষ্টি ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়াই জানান দিচ্ছে, আর কিছুদিন পরেই পুরোদমে জেঁকে বসবে রূপসী বাংলার চিরচেনা শীত। ভোরের সূর্যোদয়ের সঙ্গে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতায় জমে থাকা শিশিরবিন্দুতে প্রকৃতি যেন ধারণ করেছে নতুন রূপ। দূর থেকে তাকালে মনে হয়, সবুজ ঘাসের ডগায় মুক্তোর মতো ঝলমল করছে অসংখ্য শিশিরকণা। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের মৃদু আলো ছড়িয়ে পড়ার দৃশ্যও মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের।
কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা। এতেই বোঝা যায়, রামগঞ্জ বিভিন্ন উপজেলায় উঁকি দিয়েছে শীতের আগমনী বার্তা। সকালে গ্রামীণ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে চারপাশে এক ভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লি, হাঁটতে বের হওয়া পথচারী ও কাজে যাওয়া শ্রমিকরা কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করেছেন। তবে কুয়াশার কারণে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

Please follow and like us: